দেশে অপোর এফ১৫ মোড়ক উন্মোচন   

৩ মার্চ, ২০২০ ২১:২১  
বাংলাদেশের বাজারে নতুন ফোন অবমুক্ত করলো অপো। ফোনটির মডেল এফ ১৫। এর ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। পাশাপাশি ওয়াইড অ্যাঙ্গেল মোডে ঝকঝকে ছবি তোলার জন্য এতে পিক্সেল কমবিনেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেলফি তুলে স্মার্টফোনটির উদ্বোধন করা হয়। ফোনটির মোড়ক উন্মোচন করেন অভিনেতা আরেফিন শুভ এবং অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়ং। এর আগে নতুন ফোনের ফিচার সম্পর্কে জানান অপো বাংলাদেশের প্রশিক্ষক কাজী আশিক আরাফাত এবং অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান অপো বাংলাদেশের মুখপাত্র মোহাম্মাদ ইফতেখার। বক্তব্য রাখেন অপোর মোবাইল অপারেটর পার্টনার রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মেহেদী হাসান ।